মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০০ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে মক্কায় চালু হলো ‘থার্ড রিং রোড’

  • হালনাগাদ সময় : ০৩:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত করতে সৌদি আরবের মক্কায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘থার্ড রিং রোড’। পবিত্র মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নের দায়িত্বে থাকা ‘দ্য রয়্যাল কমিশন’ বৃহৎ এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

মক্কার চতুর্দিকের চারটি প্রধান চক্রাকার সড়কের অন্যতম এই ‘থার্ড রিং রোড’ সম্প্রসারণ ও চূড়ান্ত ধাপের নতুন অংশটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই সড়কটি চালু হওয়ায় পবিত্র মসজিদে হারাম এবং মিনায় শয়তানকে পাথর মারার স্থান ‘জামারাত’-এ পৌঁছানোর সময় প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রকল্পের প্রাথমিক সমীক্ষা ও সূচক অনুযায়ী, ব্যস্ত সময় এবং হজ-ওমরাহ মৌসুমে এই সড়ক ব্যবহারের মাধ্যমে যাতায়াতের সময় ও সার্বিক ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা গেছে। প্রিন্স মিতেব ইন্টারসেকশন থেকে গাড়িতে করে মসজিদে হারামের দিকে যাওয়ার দূরত্ব আগে ১৬.৫ কিলোমিটার থাকলেও তা কমে এখন মাত্র ৬.৫ কিলোমিটারে নেমে এসেছে। অন্যদিকে, জামারাত এলাকার দিকে যাওয়ার দূরত্ব ১২ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৪ কিলোমিটারে।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই দ্বিমুখী সড়কে প্রতিদিন প্রায় ১ লাখ ৭০ হাজার যানবাহন চলাচলের সক্ষমতা রয়েছে। মক্কা নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, শহরের ভেতরের যানজট কমানো এবং বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে অতিরিক্ত ট্রাফিকের চাপ দক্ষতার সঙ্গে সামলাতেই এই অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে মক্কায় চালু হলো ‘থার্ড রিং রোড’

হালনাগাদ সময় : ০৩:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬