ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর তাণ্ডবে দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং বিদ্যুৎ অবকাঠামোসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং গাছ ও ঘরবাড়ি চাপা পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। উপকূলীয় এলাকাগুলোতে শত শত গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার আগে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা থেকে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। উত্তাল সমুদ্রের কারণে ক্ষতিগ্রস্ত জাহাজ ও নাবিকদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

























