মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৭ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মদিনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ডিজিটাইজ হলো ৩৪ হাজার সুপ্রাচীন পাণ্ডুলিপি

  • হালনাগাদ সময় : ০৩:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের ঐতিহ্যবাহী মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত ৩৪ হাজার ৬১৫টি মাইক্রোফিল্ম ও ৯১৬টি বিরল মূল পাণ্ডুলিপিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। সংরক্ষিত এই জ্ঞানভান্ডারে সপ্তম হিজরি শতাব্দীর মতো সুপ্রাচীন নথিও অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব ঐতিহাসিক নথি ডিজিটাইজ করায় শিক্ষার্থী ও গবেষকরা সহজে মৌলিক ইসলামি ঐতিহ্যের অন্বেষণ করতে পারবেন।

এই ডিজিটাইজেশন উদ্যোগের ফলে আন্তর্জাতিক গবেষক ও শিক্ষার্থীরা প্রাচীন নথিগুলো পর্যালোচনা ও যাচাইয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম আলেমদের জ্ঞানচর্চা ও পাণ্ডুলিপি সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে বিশদভাবে জানা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রাচীন এসব পাণ্ডুলিপি স্পর্শ ছাড়াই ডিজিটালি অধ্যয়ন করা যাবে, ফলে আসল কপিগুলোর স্থায়িত্ব বজায় থাকবে। পুরো কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ডিজিটাল রূপান্তর কর্মসূচিরই একটি অংশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মদিনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ডিজিটাইজ হলো ৩৪ হাজার সুপ্রাচীন পাণ্ডুলিপি

হালনাগাদ সময় : ০৩:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬