মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৬ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত: অন্তত ৬ জনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৩:০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর তাণ্ডবে দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং বিদ্যুৎ অবকাঠামোসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং গাছ ও ঘরবাড়ি চাপা পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। উপকূলীয় এলাকাগুলোতে শত শত গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার আগে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা থেকে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। উত্তাল সমুদ্রের কারণে ক্ষতিগ্রস্ত জাহাজ ও নাবিকদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত: অন্তত ৬ জনের মৃত্যু

হালনাগাদ সময় : ০৩:০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬