মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩৭ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কারাগার থেকে আদালতে আসামিদের উপস্থিতির প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করা সম্ভব হলে দেশের বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, এ লক্ষ্যে মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগকে আরও আধুনিক, কার্যকর ও সাধারণ মানুষের সর্বোচ্চ আস্থার জায়গায় পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, সারা দেশে বর্তমানে প্রায় ৪৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। মাত্র ২ হাজার ৩০০ জন বিচারকের পক্ষে এত বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা অত্যন্ত দুরূহ। এর মধ্যেও কিছু জুডিশিয়াল কর্মকর্তার দায়িত্ব পালনে অনীহা ও আয়েশি জীবনযাপনের প্রবণতার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী হুঁশিয়ারি দেন, তাদের এ ধরনের আচরণ বরদাশত করা হবে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কর্মকর্তার বিরুদ্ধে দিনে মাত্র দুই-তিন ঘণ্টা এজলাসে বসার অভিযোগ রয়েছে। বেলা ১১টায় এসে দেড়টা-দুটোর মধ্যেই দায়িত্ব শেষ করা বিচারকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনটিকে আরও জনবান্ধব ও কার্যকর করতে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার, শহীদ পরিবারের সদস্য, আইনজীবী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মো. আসাদুজ্জামান আরও বলেন, বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তর। বিচার ব্যবস্থার আধুনিকায়নে তরুণ বিচারকদের আরও দক্ষ ও স্মার্ট হয়ে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬