মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১০ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বস্তি ফিরিয়ে আনাই সরকারের মূল অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের স্বস্তি প্রদান এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে কার্যকর আইনের শাসন ফিরিয়ে আনতে পুলিশের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে পুলিশ বাহিনী ক্রমান্বয়ে তাদের হারানো গৌরব ও আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে।’

নবীন কর্মকর্তাদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের গায়ের এই পোশাক এবং কাঁধের দায়িত্ব কেবল একটি চাকরির পরিচয় নয়; এটি রাষ্ট্রের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান অঙ্গীকার। আপনাদের প্রতিটি সিদ্ধান্ত একজন নাগরিকের জীবন ও সমাজের শান্তিতে প্রভাব ফেলে। তাই আপনাদের পদক্ষেপ হতে হবে আইনসম্মত এবং আচরণে থাকতে হবে মানবিকতার ছোঁয়া।’

অপরাধের আধুনিক রূপ নিয়ে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, আর্থিক জালিয়াতি ও আন্তর্জাতিক চোরাচালানের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে প্রযুক্তিগতভাবে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বস্তি ফিরিয়ে আনাই সরকারের মূল অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬