মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১০ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনাটি নিয়ে ময়নাতদন্তের আনুষ্ঠানিক ফলাফল ছাড়া কোনো মন্তব্য করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। বিস্তারিত জানার পরই সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনজীবনে পরিপূর্ণ স্বস্তি ফিরিয়ে আনা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। সেই ভঙ্গুর পরিস্থিতি কাটিয়ে পুলিশ বাহিনী এখন পেশাদারত্বে ফিরছে।

উল্লেখ্য, এর আগে বুধবার বিকেলে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬