মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০২ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জনমনে স্বস্তি ফেরানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • হালনাগাদ সময় : ০৪:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইনস্পেকটর (এসআই) ২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের যেকোনো ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সাধারণ মানুষকে আইনি সেবা ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষের পাশে থেকে, সেবা দিয়ে ও জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, মাদক ও মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল প্রথাগত অভিজ্ঞতা পর্যাপ্ত নয়; প্রয়োজন আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, বৈজ্ঞানিক তদন্ত ও হালনাগাদ জ্ঞান।

পুলিশ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার স্পষ্ট নির্দেশনা—দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের পরিবর্তে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইন প্রয়োগ করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, বরং এমন একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা যেখানে অপরাধের ঝুঁকি কমে আসবে এবং মানুষ নির্ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জনমনে স্বস্তি ফেরানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

হালনাগাদ সময় : ০৪:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬