মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৩ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ব্যস্ত জীবনের কোলাহল থেকে বিরতি: আজ নিজের মতো ‘একান্তে থাকার দিন’

  • হালনাগাদ সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সারাদিন ফোনের নোটিফিকেশন, কাজের চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখা কিংবা পরিচিতদের মেসেজের জবাব দিতে দিতে ক্লান্ত অনুভব করলে আজ একটু বিরতি নিতেই পারেন। একা থাকার মাঝেও যে আলাদা প্রশান্তি ও আনন্দ আছে, তা উপভোগ করার দারুণ সুযোগ আজ। পছন্দের খাবার খাওয়া, প্রিয় সিনেমা দেখা কিংবা কারও ফোন না ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে নেওয়া—সবই হতে পারে নিজের জন্য কিছুটা সময় বের করার অংশ।

এমনই নিরিবিলি ভাবনার প্রেক্ষাপট নিয়ে পালিত হয় ‘হারমিট ডে’ বা একান্তে থাকার দিন। একাকী থাকা মানেই সবসময় বিষণ্ণ হয়ে বসে থাকা নয়। মানুষের কোলাহল থেকে দূরে গিয়ে কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো বেশ আরামদায়ক হতে পারে। কেউ হয়তো এই সময়ে বই পড়তে ভালোবাসেন, কেউ গান শুনতে পছন্দ করেন, আবার কেউ এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বসেই মানসিক প্রশান্তি খুঁজে পান। আর যারা প্রতিনিয়ত অনলাইনে সক্রিয় থাকেন, তাদের জন্য দিনটি ফোনটাকে খানিকটা বিশ্রাম দেওয়ার একটি উপলক্ষ।

একসময় ধর্মীয় সাধনা ও আধ্যাত্মিক চর্চার উদ্দেশ্যে যারা লোকালয় ছেড়ে নির্জনে বসবাস করতেন, তাদের ‘হারমিট’ বা নির্জনবাসী বলা হতো। তবে আধুনিক যুগে নিরিবিলিতে সময় কাটানোর কারণ অনেক। কেউ মানসিকভাবে নিজেকে চাঙা করতে চান, কেউ ভাবনাগুলো গুছিয়ে নিতে চান, আবার কেউ দৈনন্দিন ক্লান্তি থেকে রক্ষা পেতে কিছুটা স্বস্তি খোঁজেন।

তবে স্বেচ্ছায় নিজের সঙ্গে সময় কাটানো আর দীর্ঘমেয়াদী নিঃসঙ্গতা এক বিষয় নয়। সাময়িকভাবে একা থাকা যেমন মনকে সতেজ করে, তেমনই দীর্ঘদিন একাকী থাকলে বিষণ্ণতা গ্রাস করতে পারে। তাই প্রয়োজন বুঝে নির্জনতা ও প্রিয়জনদের সঙ্গের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা জরুরি।

হারমিট ডে পালনের ইতিহাসের সঙ্গে আয়ারল্যান্ডের সাধক সেন্ট কোলম্যান ম্যাক ডুয়াগের নাম জড়িত। ক্যাথলিক গির্জায় প্রতি বছরের ২৭ অক্টোবর তাঁর স্মরণদিবস পালিত হয়। ষষ্ঠ শতকে জন্ম নেওয়া এই সাধক ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় বারেন অরণ্যে টানা সাত বছর নির্জনে কাটিয়েছিলেন। আধুনিক জীবনের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে নিজেকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা মনে করাতেই এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কম্পিউটার হঠাৎ হ্যাং হলে পাওয়ার বাটন নয়: জেনে নিন নিরাপদ রিস্টার্টের সহজ উপায়

29 October 2026

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্যস্ত জীবনের কোলাহল থেকে বিরতি: আজ নিজের মতো ‘একান্তে থাকার দিন’

হালনাগাদ সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬