মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৯ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পুঠিয়ায় দাওয়াত বিরোধে হত্যা: কুষ্টিয়া থেকে আসামি গ্রেফতার

  • হালনাগাদ সময় : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরে রুহুল আমিন নামের এক ব্যক্তি হত্যার ঘটনায় প্রধান আসামি মো. স্বাধীনকে (২০) গ্রেফতার করেছে এসআরবি। মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া গ্রাম থেকে এসআরবি-৫ ও এসআরবি-১২-এর যৌথ অভিযানিক দল তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতার স্বাধীন রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর বাবা মো. শাহিন পলাতক ছিলেন। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ অক্টোবর বিয়ের দাওয়াত নিয়ে সৃষ্ট শত্রুতার জেরে স্বাধীন ও তাঁর বাবা শাহিন হাতুড়ি ও কাঠের টুকরা দিয়ে রুহুল আমিনের মাথায় মারাত্মক আঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে ১৯ অক্টোবর পুঠিয়া থানায় হত্যা মামলা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বাধীনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুঠিয়ায় দাওয়াত বিরোধে হত্যা: কুষ্টিয়া থেকে আসামি গ্রেফতার

হালনাগাদ সময় : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬