মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২২ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাছ, মাংস, দুধ ও ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ সংসদীয় কমিটির

  • হালনাগাদ সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।

বৈঠকের শুরুতে বিগত প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং মন্ত্রণালয় কর্তৃক নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, বাজার তদারকি, ভোক্তা অধিকার রক্ষা এবং খামারিদের প্রয়োজনীয় সহায়তার ওপর জোর দেওয়া হয়।

সামুদ্রিক সম্পদ আহরণ ও রপ্তানি বাড়াতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সুপারিশ করে কমিটি। পাশাপাশি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক দরবৃদ্ধি এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে বাজার তদন্ত পরিচালনা করার কঠোর নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া, চলমান সব নিয়োগ কার্যক্রমের হালনাগাদ তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়ার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দেওয়া হয়।

উক্ত বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম এমপি, অধ্যাপক নজরুল ইসলাম এমপি, এম.এ. হান্নান এমপি, আলী আজম মো. আবু বকর এমপি ও মো. আমির হামজা এমপি অংশ নেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাছ, মাংস, দুধ ও ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের নির্দেশ সংসদীয় কমিটির

হালনাগাদ সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬