মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৩ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘বোর্ড চাইলে থাকব, না চাইলে চলে যাব’: মোহাম্মদ সালাহউদ্দিন

  • হালনাগাদ সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন এবং উইকেটের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে সালাহউদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, বোর্ডের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত।

উইকেট নিয়ে দলের পরিকল্পনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘এটি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করছি। বোর্ড যেখানে দায়িত্ব দেবে, সেখানেই কাজ করতে আমি বাধ্য। এমনকি কাল যদি আমাকে চলে যেতে বলা হয়, আমি তাই করব।’ তিনি আরও যোগ করেন, ‘বোর্ডের কর্মচারী হিসেবে আমার কিছু সীমাবদ্ধতা আছে। বাইরে থাকলে হয়তো অনেক কিছু বলতে পারতাম।’

দলের ব্যাটিং নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে সালাহউদ্দিন বলেন, প্রথম ইনিংসে ৪০০ রানের বেশি সংগ্রহ করতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে। প্রথম দিনে ওপেনার সাদমান ইসলামের ৯৯ রানের অপরাজিত ইনিংসের ভূয়সী প্রশংসা করেন তিনি। সালাহউদ্দিনের মতে, সাদমান অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন এবং কঠিন সময়ে অপ্রয়োজনীয় শট খেলা থেকে বিরত ছিলেন। আলোকস্বল্পতার কারণে সাদমান সেঞ্চুরি পূর্ণ করতে না পারায় পুরো দল কিছুটা স্নায়ুচাপে থাকলেও তার এই ইনিংস ভবিষ্যতে তাকে অনেক আত্মবিশ্বাসী করবে বলে কোচ মনে করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘বোর্ড চাইলে থাকব, না চাইলে চলে যাব’: মোহাম্মদ সালাহউদ্দিন

হালনাগাদ সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬