মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অনিয়মতান্ত্রিক নিয়োগ ও বেতনবৈষম্যে চরম সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

  • হালনাগাদ সময় : ১০:২১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নতুন করে বহুমুখী সংকটের মুখে পড়েছে। ব্যাংকটিতে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত থাকা সত্ত্বেও কোনো ধরনের সুনির্দিষ্ট নিয়মকানুন না মেনে যত্রতত্র নতুন জনবল নিয়োগের অভিযোগ উঠেছে।

ব্যাংকের অভ্যন্তরীণ বেতনবৈষম্য, পদোন্নতি জটিলতা ও পদবিন্যাসের বিশৃঙ্খলা দূর না করে বিপুল অঙ্কের বেতনে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে আমানতের অর্থ ফেরত না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

অভিযোগ উঠেছে, শীর্ষ পর্যায়ে উচ্চ বেতনে অদক্ষ ও বিতর্কিত ব্যক্তিদের বসানো হচ্ছে। বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদসহ শীর্ষ পদে অস্বাভাবিক সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ ছাড়া ডাচ্‌-বাংলা ব্যাংকের সাবেক কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে অধিক বেতনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও উচ্চ পদে পদে পদায়ন করায় ব্যাংকের পরিচালন ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, যা একীভূতকরণের মূল উদ্দেশ্যকেই ঝুঁকির মুখে ফেলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

28 October 2026

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অনিয়মতান্ত্রিক নিয়োগ ও বেতনবৈষম্যে চরম সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

হালনাগাদ সময় : ১০:২১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬