মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৮ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপি-পুত্র মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  • হালনাগাদ সময় : ০৯:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নাটোরে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপপরিদর্শক আমীর হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে গুরুদাসপুরে নিজ বাসভবন থেকে মিন্টুকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত শাকিলকে লক্ষ্য করে গুলি করে এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপি-পুত্র মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

হালনাগাদ সময় : ০৯:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬