মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ছেলের টেস্ট পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনের স্মৃতিতে ভাসলেন চঞ্চল চৌধুরী

  • হালনাগাদ সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অভিনয় জীবনের রঙিন পর্দায় নানামাত্রিক চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে তিনি পুরোদস্তুর একজন ‘ফ্যামিলি ম্যান’। সোশ্যাল মিডিয়ায় পারিবারিক মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে আবেগ প্রকাশ করতে প্রায়ই দেখা যায় তাঁকে। এবার ছেলের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে নিজের অতীত স্মৃতিতে ফিরে গেলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বহু বছর আগে চঞ্চল চৌধুরী যে পথ অতিক্রম করে এসেছিলেন, আজ তাঁর একমাত্র সন্তান শুদ্ধও ঠিক সেখানে দাঁড়িয়ে। কিছুদিন পরই এসএসসি পরীক্ষায় বসবে অভিনেতাপুত্র, সম্প্রতি শুরু হয়েছে তার টেস্ট পরীক্ষা। ছেলের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের স্কুলজীবনের কথা ভেবে আবেগ ধরে রাখতে পারেননি চঞ্চল।

মঙ্গলবার সকালে চঞ্চল চৌধুরী দুটি ছবির একটি কোলাজ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার একটি ছবিতে দেখা যায় অভিনেতা নিজের কিশোর বয়সের এসএসসি পরীক্ষার সময়ের ছবি, আর অন্যটিতে বর্তমান সময়ে বাবা ও ছেলের এক মিষ্টি ফ্রেম।

প্রথম ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, এটি সেই বছরের ছবি, যে বছর তিনি নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। আর দ্বিতীয় ছবিতে ছেলে শুদ্ধর এসএসসি টেস্ট পরীক্ষা শুরুর খবর জানিয়ে তিনি লেখেন, আগামী ২০২৭ সালের মার্চে তার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছেলের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়ে তিনি যোগ করেন, ‘সময় বহমান, সব সময়ই মানুষের ভালোবাসা ও শুভ কামনা কাম‍্য।’

উল্লেখ্য, ২০০৭ সালে পেশায় চিকিৎসক শান্তা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চঞ্চল চৌধুরী। তাঁদের একমাত্র সন্তান শুদ্ধ। এর আগে চলতি বছরের আগস্টে দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হওয়ায় পরিবারের শুভকামনা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ছেলের টেস্ট পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনের স্মৃতিতে ভাসলেন চঞ্চল চৌধুরী

হালনাগাদ সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬