মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বুধবার চালু হতে পারে সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট

  • হালনাগাদ সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে বন্ধ থাকা রিয়াদ-ঢাকা রুটে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট বুধবার (২৮ অক্টোবর) চালু হতে পারে। সৌদি আরবের রাজধানী রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে হামলার পর এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, সবকিছু ঠিক থাকলে বুধবার থেকে রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চালু হতে পারে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকা থেকে দেশটির বিভিন্ন রুটে এ পর্যন্ত ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৬৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট রয়েছে।

বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বুধবার চালু হতে পারে সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট

হালনাগাদ সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬