মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিরামপুরের জব ফেয়ার তরুণদের চিন্তা-চেতনা বদলে দেবে: সমাজকল্যাণমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘আজকের এই জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার ইতিবাচক পরিবর্তন ঘটবে। তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন বেকারত্ব দূর করতে এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে কার্যকর ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, রাজধানীতে সীমাবদ্ধ না রেখে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নিজ নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। এ উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন নামী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন, যা তাঁদের কর্মজীবনে প্রবেশের পথ সুগম করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি আনবে।

তিনি আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাঁদের মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলকে একটি সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব।

দিনব্যাপী এই চাকরি মেলায় দেশের ৯০টিরও বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন সংস্থা অন্তর্ভুক্ত ছিল। মেলায় সরাসরি সাক্ষাৎকার, জীবনবৃত্তান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের ব্যবস্থা করা হয়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য ছিল স্থানীয় চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যক্ষ সংযোগ তৈরি করা। বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলাসহ জেলার আশপাশের এলাকার তরুণ-তরুণীরা এতে ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের আশা, এ জব ফেয়ারের মাধ্যমে এলাকার যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করতে প্রস্তুত নই: নীহা

27 October 2026

শিল্পকলায় স্বীকৃতি পেল শিশুশিল্পী রাফিয়া ইসলাম দিয়ান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিরামপুরের জব ফেয়ার তরুণদের চিন্তা-চেতনা বদলে দেবে: সমাজকল্যাণমন্ত্রী

হালনাগাদ সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬