মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৩ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফ্রোজেন সবজি কি সত্যিই স্বাস্থ্যকর? যা বলছেন পুষ্টিবিদরা

  • হালনাগাদ সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ব্যস্ত নাগরিক জীবনে প্রতিদিন বাজারে যাওয়া কিংবা সবজি ধুয়ে কাটার সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে কর্মজীবী মানুষ কিংবা একা থাকা ব্যক্তিদের কাছে ফ্রোজেন বা হিমায়িত সবজি একটি সুবিধাজনক সমাধান হয়ে উঠেছে। মটরশুঁটি, গাজর, ব্রকোলি বা ভুট্টা—সবকিছুই এখন ফ্রোজেন অবস্থায় সুপারশপগুলোতে সহজলভ্য। কিন্তু প্রশ্ন থাকে, এসব হিমায়িত সবজিতে কি আসল পুষ্টি বজায় থাকে?

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, ফ্রোজেন সবজি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কার্যকর বিকল্প হতে পারে। সাধারণত সবজি গাছ থেকে তোলার পর উপযুক্ত সময়ে দ্রুত হিমায়িত করা হয়, যার ফলে এর খাদ্যগুণ, ভিটামিন ও খনিজ উপাদান অনেকাংশেই সংরক্ষিত থাকে। তাই টাটকা সবজির অভাব হলে এটি নিঃসন্দেহে ভালো বিকল্প।

স্যুপ, পোলাও, নুডলস বা পাস্তার মতো পদে ফ্রোজেন সবজি সহজেই ব্যবহার করা যায়। তবে রান্নার ক্ষেত্রে প্যাকেটের নির্দেশনা ও সবজির ধরন মাথায় রাখা প্রয়োজন। কিছু রান্নায় টাটকা সবজির সতেজতা ও গন্ধ অপরিহার্য হলেও দৈনন্দিন রান্নায় হিমায়িত সবজির ব্যবহার বেশ কার্যকর।

তবে বাজার থেকে প্যাকেটজাত সবজি কেনার আগে মেয়াদ, সংরক্ষণের সঠিক নিয়ম এবং অতিরিক্ত লবণ বা প্রিজারভেটিভ রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। সবজি যদি প্যাকেটের ভেতরে জমাট বরফে পরিণত হয়, তবে বুঝতে হবে তা সঠিকভাবে সংরক্ষিত হয়নি। ঘরেও স্বাস্থ্যসম্মত উপায়ে সবজি কেটে সংরক্ষণ করা সম্ভব, তবে তা হতে হবে পরিচ্ছন্ন ও যথাযথ পদ্ধতিতে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কোনো উচ্চাভিলাষী লক্ষ্য নয়: জনপ্রশাসন উপদেষ্টা

27 October 2026

সিলেটকে দেশের অন্যতম রপ্তানিকেন্দ্রে গড়ে তোলা হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফ্রোজেন সবজি কি সত্যিই স্বাস্থ্যকর? যা বলছেন পুষ্টিবিদরা

হালনাগাদ সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬