মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪০ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’

  • হালনাগাদ সময় : ১২:১৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’। সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করার পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নামে পরিবর্তন আনা হলেও এর ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই বহাল রাখা হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছিল।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ৯ নভেম্বর তৎকালীন সময়ে ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ নামে এই দপ্তরটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’। দীর্ঘ সময় পর এবার সেই নাম থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে আধুনিক ও সময়োপযোগী ‘নারী’ শব্দ যুক্ত করা হলো।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’

হালনাগাদ সময় : ১২:১৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬