মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২১ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

  • হালনাগাদ সময় : ১০:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের সোনাতলা গ্রামের লোকালয়ে বাঘের উপস্থিতির খবরে এলাকাববাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধানক্ষেতে বাঘের পায়ের তাজা ছাপ পাওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ড্রোন উড়িয়ে অনুসন্ধান চালিয়েছে বন বিভাগ। পাশাপাশি স্থানীয়দের সতর্ক করতে দিনভর মাইকিং করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পূর্ব সোনাতলা গ্রামের বিভিন্ন এলাকার ধানক্ষেত ও মাছের ঘেরের পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামসহ বনরক্ষী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে গত ১৯ অক্টোবর রাতেও একই এলাকায় ভোলা নদী সাঁতরে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনভর ড্রোন উড়িয়ে বাঘটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও এর কোনো সন্ধান মেলেনি। তবে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে এমন নিশ্চিত কোনো আলামতও পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবী টিমগুলোকে সার্বক্ষণিক টহলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রামবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

হালনাগাদ সময় : ১০:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬