মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১১ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

  • হালনাগাদ সময় : ১০:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দুই দিনে সারা দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

হালনাগাদ সময় : ১০:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬