মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৭ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহীতে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে এক তরুণকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মাসুম (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজশাহী মহানগরের বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে।

সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে উলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন মাসুম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জলের মৃত্যু হয়। এ ঘটনায় পবা থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। সাজা পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতের প্রসারে হাল ফ্যাশন ও এনেক্সের যৌথ চুক্তি

26 October 2026

'ক্রসফায়ার' মন্তব্য নিয়ে আইজিপির বক্তব্যের স্পষ্টীকরণ দিল পুলিশ সদরদপ্তর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬