মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাতীয় নাগরিক পার্টির ডায়াস্পোরা উপকমিটির নেতৃত্বে আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

  • হালনাগাদ সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে একটি ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত এই উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। এ ছাড়া উপপ্রধান হিসেবে রাখা হয়েছে মনিরা শারমিনকে।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনেই মূলত দলের প্রবাসী কল্যাণ ও সম্পর্কিত কার্যক্রম সুসংহত করার উদ্দেশ্যে এই ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসা উৎসব, পুণ্যার্থীদের ঢল

26 October 2026

ময়মনসিংহে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়েছে সাড়ে পাঁচ হাজার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় নাগরিক পার্টির ডায়াস্পোরা উপকমিটির নেতৃত্বে আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

হালনাগাদ সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬