মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৪ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শাকিব খানের বিপরীতে তানজিন তিশার অভিষেক নিয়ে অনিশ্চয়তা

  • হালনাগাদ সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেকের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তাঁর প্রথম কাজ করার কথা থাকলেও এখনো ছবিটির শুটিং সম্পন্ন হয়নি। ছবিটির এখনও ৯ দিনের কাজ বাকি রয়েছে। তবে কবে নাগাদ এই শুটিং শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২০২৫ সালের অক্টোবরে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়। পরবর্তীতে চলতি বছরের শেষ দিকে এসেও শুটিং শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর আগে কলকাতার একটি সিনেমায় অভিনয়ের সুযোগ থাকলেও শাকিব খানের সঙ্গে বড় পর্দায় কাজের সুযোগ আসায় কলকাতার সেই কাজটি ছেড়ে দিয়েছিলেন তিশা।

শুরুতে সিনেমাটির শুটিং নিয়মিত চললেও পরবর্তীতে তা অনিয়মিত হয়ে পড়ে। এদিকে শাকিব খানও অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সব মিলিয়ে ‘সোলজার’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই ছবির মাধ্যমে তানজিন তিশার ঢালিউড অভিষেক কবে হবে, তা এখনো নিশ্চিত নয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

26 October 2026

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাকিব খানের বিপরীতে তানজিন তিশার অভিষেক নিয়ে অনিশ্চয়তা

হালনাগাদ সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬