মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডি থ্রি ট্রফির নিলামে ২ কোটি পয়েন্টে তানজিদ তামিমকে দলে ভিড়ালো ফরচুন

  • হালনাগাদ সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ডি থ্রি ট্রফির ক্রিকেটারদের নিলামে দারুণ চমক দেখা গেছে। সাধারণ নিলামের ঐতিহ্যবাহী মুদ্রার লড়াইয়ের বদলে এখানে প্লেয়ারদের জন্য হাঁকা হয়েছে পয়েন্ট। আর এই পয়েন্টের বাজারে সর্বোচ্চ দর পেয়ে আলো কেড়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি ফরচুন।

আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে তিন ফরম্যাটের নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। নিলামে তানজিদ তামিমকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়। শেষ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২ কোটি পয়েন্ট হাঁকিয়ে এই বাঁহাতি ওপেনারকে নিশ্চিত করে ফরচুন।

তামিম ছাড়াও জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে নিতে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট খরচ করেছে ফরচুন। তবে নিলামের প্রথম পর্বে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছিলেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দেড় কোটি পয়েন্টে শেষ পর্যন্ত তাকে নিজেদের করে নেয় ব্লু স্টার।

তারকা ক্রিকেটারদের ভেড়াতে বেশ তৎপর দেখা গেছে ফরচুনকে। তানজিদ ও শান্তর বাইরে তারা ৭৫ লাখ পয়েন্টে সৌম্য সরকার এবং ৬০ লাখ পয়েন্টে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে দলে যুক্ত করেছে। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার চুক্তি থাকায় টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্বে রিশাদকে নাও পাওয়া যেতে পারে।

একইভাবে বিগ ব্যাশে অংশগ্রহণের অনুমতি থাকায় পেসার মুস্তাফিজুর রহমানের উপস্থিতি নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে তাকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। পাশাপাশি ৮০ লাখ পয়েন্ট দিয়ে তাইজুল ইসলামকেও নিয়েছে দলটি। দেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নত করার লক্ষ্যে ছয়টি দল নিয়ে আয়োজিত হচ্ছে নতুন এই টুর্নামেন্ট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডি থ্রি ট্রফির নিলামে ২ কোটি পয়েন্টে তানজিদ তামিমকে দলে ভিড়ালো ফরচুন

হালনাগাদ সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬