মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ রাতে জমকালো ব্যালন ডি’অর: কেইন, ইয়ামাল নাকি মেসির চমক?

  • হালনাগাদ সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আজ রাতে ঘোষণা করা হবে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ‘ব্যালন ডি’অর’। প্যারিসের জমকালো আয়োজনে কার হাতে উঠতে যাচ্ছে বিশ্বসেরার এই ট্রফি, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে তীব্র জল্পনা-কল্পনা। গত আসরে ফরাসি তারকা উসমান দেম্বেলের পর এবার কে হতে যাচ্ছেন তাঁর উত্তরসূরি, সেটাই এখন দেখার বিষয়।

এবারের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় রয়েছেন উসমান দেম্বেলে, লিওনেল মেসি, হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও লামিনে ইয়ামালের মতো তারকারা। ৩৯ বছর বয়সেও তালিকায় মেসির উপস্থিতি ভক্তদের মধ্যে আশা জাগালেও এবারের মূল লড়াইয়ে তরুণ ও ফর্মের তুঙ্গে থাকা ফুটবলাররাই বেশি এগিয়ে রয়েছেন। বিশেষ করে বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে আভাস দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ও বুকমেকাররা।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে ৬৫ ম্যাচে ৭৩টি গোল করেছেন হ্যারি কেইন। অন্যদিকে বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালও রয়েছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। ১০০ জন ক্রীড়া সাংবাদিকের ভোটে ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় শিরোপা এবং শৃঙ্খলাবোধের ভিত্তিতে নির্ধারিত হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ী।

এদিকে ব্যক্তিগত অর্জনের এই মহাযজ্ঞের পাশাপাশি আজ রাতে মাঠে গড়াচ্ছে ইউরোপ ও এশিয়ার ক্লাব ফুটবলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াই। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে পিএসজি এবং লা লিগায় সেভিয়া লড়বে ওসাসুনার বিপক্ষে। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর, যেখানে তাদের প্রতিপক্ষ আল ওয়াসল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আজ রাতে জমকালো ব্যালন ডি’অর: কেইন, ইয়ামাল নাকি মেসির চমক?

হালনাগাদ সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬