মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪৩ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে সেনা মোতায়েনের প্রস্তাব বিরোধী সংসদ সদস্যের

  • হালনাগাদ সময় : ১১:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে দেশজুড়ে বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য দাতুক ড. রাদজি জিদিন। এই বিশেষ অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি সেনাবাহিনীসহ সরকারের অন্যান্য সংস্থাকে যুক্ত করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

গত সোমবার (১৯ অক্টোবর) কুয়ালালামপুরে মালয়েশিয়ার সংসদে ২০২৭ সালের জাতীয় বাজেট নিয়ে আলোচনার সময় এই প্রস্তাব পেশ করেন রাদজি জিদিন। তিনি পেরিকাতান ন্যাশনাল জোটের পুত্রাজায়া আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলোচনায় রাদজি জিদিন বলেন, দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসীদের দৌরাত্ম্য রুখতে একটি সমন্বিত ও দেশব্যাপী অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি। ইমিগ্রেশন বিভাগের জনবল সংকট থাকলে সরকারের অন্য সংস্থাসমূহকে এতে যুক্ত করা যেতে পারে, বিশেষ করে সেনাসদস্যদের এই অভিযানে সম্পৃক্ত করার প্রস্তাব দেন তিনি।

এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, অবৈধ উপায়ে বিদেশিদের প্রবেশ রোধ করতে দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা আরও কঠোর করতে হবে। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের নিয়মকানুন কঠিন করার এবং বর্তমানে ইমিগ্রেশন আটককেন্দ্রে থাকা অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ দেশে ডিপোর্ট করার কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন এই সংসদ সদস্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে সেনা মোতায়েনের প্রস্তাব বিরোধী সংসদ সদস্যের

হালনাগাদ সময় : ১১:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬