পারস্পরিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। ‘বদর চুক্তি’ বা বদর সমঝোতা স্মারক নামে পরিচিত এই কৌশলগত উদ্যোগের বিষয়টি বুধবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কাতারের রাজধানী দোহায় চার দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে দেশগুলোর মধ্যে সামরিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে।


























