মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪৭ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৩ ও আহত ৩৪

  • হালনাগাদ সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মিশরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি মহাসড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।
মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মিশরের সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিয়ুত ওয়েস্টার্ন ডেজার্ট রোডে বাস ও ট্রাকের মধ্যে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়কটি পরিষ্কার করার কাজ চলছিল। একটি ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের আসন, ইস্পাতের বাঁকানো কাঠামো ও অন্যান্য ধ্বংসাবশেষ। ট্রাকটির পেছনের অংশেও বাসের ভাঙা অংশ আটকে থাকতে দেখা যায়।
মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে, গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানীয় পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া, গত আগস্টে উত্তর মিশরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু ছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৩ ও আহত ৩৪

হালনাগাদ সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬