মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৯ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেটে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো কুমারী পূজা

  • হালনাগাদ সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর এই আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা সম্পন্ন হলো।

পূজা দেখতে সকাল থেকেই দক্ষিণ সুরমার জৈন্তপুরের মহালক্ষ্মী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল ১০টায় আনুষ্ঠানিকতা শুরুর পর বেলা সাড়ে ১১টায় কুমারী পূজা সম্পন্ন হয়। নারীশক্তির প্রতি সম্মান জানিয়ে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে এই পূজায় কুমারী হিসেবে পূজা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর স্ত্রী সুমনা দাস। আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বজায় রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নারীশক্তির মহিমা তুলে ধরতে এই পূজার আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে বলে জানান মন্দির কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার মধ্যেই আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন

28 October 2026

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো কুমারী পূজা

হালনাগাদ সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬