স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ২৩ অক্টোবরও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। তার আগেও পরপর দুই দফা দর সংশোধন করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

























