ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজারো অভিবাসীকে ভিসা, ব্রিটিশ কাউন্সিলের বড়সড় গাফিলতি

ব্রিটিশ কাউন্সিলের মূল্যায়ন ভুলের কারণে বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজারো অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী ভুল ফল পেয়েছেন—অনেকেই প্রকৃতপক্ষে ফেল করলেও পাস মার্ক পেয়েছেন।

এদিকে চীন, বাংলাদেশ এবং ভিয়েতনামে পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মিলেছে। স্থানীয় চক্রগুলো আগেভাগে ফাঁস হওয়া প্রশ্নপত্র অভিবাসীদের কাছে বিক্রি করত, ফলে অনেকেই প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষা দিতে পেরেছেন।

ফলে দুর্বল ইংরেজি জ্ঞান থাকা সত্ত্বেও বহু শিক্ষার্থী, এনএইচএস কর্মী এবং অন্যান্য অভিবাসী স্টাডি বা ওয়ার্ক ভিসা পেয়েছেন—যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না।

ব্রিটেনের কনজারভেটিভ পার্টি সরকারের প্রতি দাবি জানিয়েছে, যারা ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও যুক্তরাজ্যে এসেছেন, তাদের সবাইকে চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো উচিত।

প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৩.৬ মিলিয়ন মানুষ আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা—আইইএলটিএস দেয়, যা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান আইডিপি।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থী ভুল আইইএলটিএস স্কোর পেয়েছিলেন—যা একে ‘টেকনিক্যাল সমস্যা’ বলে ব্যাখ্যা করেছে আইইএলটিএস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মতে, মাত্র এক শতাংশ পরীক্ষায় এই সমস্যা হয়েছিল। তবে এই হারই প্রায় ৭৮ হাজার পরীক্ষায় ভুল ফলাফল নির্দেশ করে।

আইইএলটিএস জানায়, সমস্যাটি মাত্র কয়েক সপ্তাহ আগে শনাক্ত হয়। গত মাসে প্রভাবিত পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের সংশোধিত ফলাফল পাঠানো হয়েছে এবং গভীর দুঃখ প্রকাশসহ প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জানা গেছে, কারও নম্বর বেশি দেখানো হয়েছিল, আবার কারও ফলাফল কম এসেছে। কিন্তু সমস্যা দীর্ঘদিন অজানা থাকায়—ভুলভাবে ‘পাস’ দেখানো বহু ব্যক্তি ইতোমধ্যেই যুক্তরাজ্যের ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন অভিযোগ করে যে, বেশি টিউশন ফি’র কারণে কিছু বিশ্ববিদ্যালয় দুর্বল ইংরেজি দক্ষতা থাকা সত্ত্বেও বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করেছে। কিছু লেকচারার পর্যন্ত বলেছেন, বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশের ইংরেজি দক্ষতা অপর্যাপ্ত।

যুক্তরাজ্যের শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন, ‘ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় দশ লাখ মানুষ ইংরেজি ভালোভাবে বলতে পারেন না। দেশে ইতোমধ্যেই একীকরণ সংকট চলছে, তার ওপর প্রায় ৭৮ হাজার মানুষ ভুল ফলাফলের ভিত্তিতে ভিসা পেয়েছে—এটি ভয়াবহ। যারা বেআইনিভাবে ভিসা পেয়েছে, তাদের অপসারণ করতে হবে।’

তিনি আরো বলেন, “ইংরেজি না শিখে দেশে এলে তারা সমাজে মিশতে পারে না, স্বনির্ভর জীবনও গড়তে পারে না—এটি বড় ধরনের ব্যর্থতা।”

এদিকে পরীক্ষায় জালিয়াতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা ঘুষের মাধ্যমে প্রশ্নপত্র আগেই সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের কাছে ১ হাজার থেকে ২,৫০০ পাউন্ডে বিক্রি করছিল।

ভিয়েতনামে ফেব্রুয়ারিতে ব্রিটিশ কাউন্সিল শেষ মুহূর্তে একটি আইইএলটিএস পরীক্ষা বাতিল করে ব্যাকআপ প্রশ্নে পরীক্ষা নিতে বাধ্য হয়—যা প্রশ্নফাঁসের সন্দেহকে আরও জোরালো করে। চীনে-ও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেছে।

এই সব অভিযোগের পর যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি সাময়িক স্থগিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজারো অভিবাসীকে ভিসা, ব্রিটিশ কাউন্সিলের বড়সড় গাফিলতি

আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫