মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

  • হালনাগাদ সময় : ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। চলতি বছরে এটি স্বর্ণের দামের ১২২তম সমন্বয়। এর আগে গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্যতালিকা বলবৎ থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

28 October 2026

ছয় মাসে পুলিশের ওপর ৩১৭ হামলা: মনোবল ফেরাতে বডি ক্যামেরা ও প্রশিক্ষণের উদ্যোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

হালনাগাদ সময় : ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬