মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শরৎচন্দ্রের চরিত্রে টোটা, সৃজিতের আত্মবিশ্বাস ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে

  • হালনাগাদ সময় : ০৬:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

টলিউডে বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে ঘিরে সিনেপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। বিশেষ করে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনেতা নির্বাচন এবং নির্মাণের পেছনের গল্প নিয়ে মুখ খুলেছেন এই জনপ্রিয় নির্মাতা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র রূপায়ণে শুরু থেকেই কি টোটা রায়চৌধুরী প্রথম পছন্দ ছিলেন? এমন প্রশ্নের জবাবে সৃজিত জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। প্রাথমিক ভাবনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম থাকলেও শেষ পর্যন্ত সেই নির্বাচনে তিনি শতভাগ সন্তুষ্ট হতে পারছিলেন না।

সৃজিতের কথায়, তিনি অনেক চিন্তাভাবনা করেছেন। শরৎচন্দ্রের চার ভিন্ন বয়সের চারটি ছবি সব সময় সঙ্গে নিয়ে ঘুরেছেন। একদিন ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে আর ‘প্রণ কাটলেটে’ কামড় দিতেই যেন মূল অংকটা মিলে গেল! তখন মনে হলো, এই চরিত্রের জন্য টোটাই একদম সঠিক পছন্দ। তিনি আরও বলেন, ‘আমি ইচ্ছা করে চিৎকার করতে চাই না। তবে মাথা ঠান্ডা রাখাটা অনেকটাই টিমের কাজের ওপর নির্ভর করে। কাজে ঘাটতি থাকলে আশপাশের মানুষ ঠিকই বুঝতে পারে আমি শুটিং করছি! তবে এই ছবির ক্ষেত্রে পরিবেশ বেশ অনুকূল ছিল।’

আসন্ন দুর্গাপূজায় একাধিক বড় বাজেটের ছবি মুক্তির মিছিলে থাকলেও নিজের কাজ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সৃজিত। সিনেমা হলের বরাদ্দ নিয়ে আক্ষেপ থাকলেও সাফল্য নিয়ে আশাবাদী এই নির্মাতা বলেন, ‘হয়তো অন্য ছবির তুলনায় আমরা হল সংখ্যা কম পাব, তবে আমি নিশ্চিত ছবিটি দর্শক হৃদয়ে জায়গা করে নেবে এবং ভালো ব্যবসা করবে।’

টালিগঞ্জের বাণিজ্যিক ও সুস্থধারার প্রতিযোগিতার চিত্র তুলে ধরে সৃজিত যোগ করেন, ‘সাফল্যের পেছনে নতুন করে দৌড়ানোর কোনো তাগিদ আমার নেই। ২০১০ সাল থেকে আমার ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাবে প্রতি বছর ব্যবসাসফল ছবির পাশাপাশি সমালোচকদের প্রশংসাধন্য চলচ্চিত্রও আমি উপহার দিয়েছি। সবার কাছে আমার অনুরোধ, সুস্থ প্রতিযোগিতা থাকুক; কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়। গত বছরের ঘটনাগুলো সত্যিই নোংরামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যা কাম্য নয়।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

26 October 2026

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শরৎচন্দ্রের চরিত্রে টোটা, সৃজিতের আত্মবিশ্বাস ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে

হালনাগাদ সময় : ০৬:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬