ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভারতের নাইটক্লাবে আগুন, নিহত ২৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ভারতে গোয়া অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) প্রথম প্রহরে আরপোরা গ্রামের জনপ্রিয় পার্টি ওই ভেন্যু ‘বার্চ বাই রোমিও’র রান্নাঘরে আগুনের সূত্রপাত।

স্থানীয় বিজেপি বিধায়ক মাইকেল লোবো বলেন, ২৩টি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাম্বলিমের সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দমকলবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধারকাজে নিয়োজিত ছিল বলেও জানান তিনি।

গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার পিটিআইকে জানান, একটি সিলিন্ডার বিস্ফোরণের কারণেই অগ্নিকাণ্ড ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, নিহতদের মধ্যে ‘তিন থেকে চারজন’ ছিলেন পর্যটক। বাকি সবাই রান্নাঘরের কর্মী।

তিনি আরও জানান, ২৩ জনের মধ্যে তিনজন দগ্ধ হয়ে এবং অন্যরা শ্বাসরোধের কারণে মারা গেছেন।

রাত ১২টার পর ক্লাবে আগুন লাগে। রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্লাবটি গত বছর চালু হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, নাইটক্লাবটি অগ্নি-নিরাপত্তা বিধি মানেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পর্যটন মৌসুমের চূড়ান্ত সময়ে “দুঃখজনক ঘটনা” উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। নিরাপত্তা বিধি লঙ্ঘন সত্ত্বেও যারা ক্লাব পরিচালনার অনুমতি দিয়েছেন, ক্লাব ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সব ক্লাবের অগ্নি-নিরাপত্তা অডিট করার ঘোষণা দিয়ে লোবো বলেন, কালাঙ্গুট ওয়ার্ড পঞ্চায়েত সোমবার সব নাইটক্লাবকে অগ্নি-নিরাপত্তা ছাড়পত্র জমা দেওয়ার নোটিশ দেবে। প্রয়োজনীয় অনুমতি না থাকা ক্লাবগুলোর লাইসেন্স বাতিল করা হবে।

সূত্র: পিটিআই, দ্য হিন্দু

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, রিপাবলিকানদের জয়

ভারতের নাইটক্লাবে আগুন, নিহত ২৩

আপডেট সময় : ০৯:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫