ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাফাহ ক্রসিং একমুখী খুলে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ দেশের

গাজা উপত্যকার রাফাহ সীমান্ত শুধু বহির্গমনপথ হিসেবে খোলার ইসরায়েলি ঘোষণাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্য ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ আট দেশ। তারা বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে ফেরার অধিকার বাধাগ্রস্ত হবে এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ হয়ে যাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিসর ও কাতারসহ ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত শুক্রবার যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ জানায়। ইসরায়েলি সামরিক ইউনিট কগাট বুধবার জানিয়েছিল, রাফাহ সীমান্ত কেবল গাজার বাসিন্দাদের মিসরে প্রবেশের জন্য কয়েক দিনের মধ্যে খুলে দেওয়া হবে, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সুস্পষ্ট লঙ্ঘন।

দেশগুলো ইসরায়েলের এই উদ্যোগকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা বলে আখ্যা দেয় এবং ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে। পরিকল্পনা অনুযায়ী রাফাহ সীমান্ত দুই দিকেই খোলা থাকা বাধ্যতামূলক।

যুদ্ধ শুরুর পর থেকে রাফাহ সীমান্ত প্রায় বন্ধ। ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তাদের দাবি, হামাস সব জিম্মির মৃতদেহ ফেরত দেয়নি। তবে কেবল একটি মৃতদেহ এখনও উদ্ধার হয়নি, যা ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত অবকাঠামোর কারণে আটকে আছে।

যৌথ বিবৃতিতে আট দেশ ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী একটি টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি সরকার গঠনের প্রস্তাব রয়েছে, যেটি আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’এর তত্ত্বাবধানে বহুজাতিক স্থিতিশীলতা বাহিনীর সহায়তা পাবে। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় দায়িত্ব পালনে ফিরে আসার সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ১৯৬৭ সালের ৪ জুনের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে।

দোহা ফোরামে শনিবার গাজা পরিস্থিতি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেন, দুই মাসের যুদ্ধবিরতি এখন সংকটাপন্ন পর্যায়ে। এটাকে পুরোপুরি যুদ্ধবিরতি বলা যায় না, যতক্ষণ না ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে এবং গাজায় স্থিতিশীলতা ফিরছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান বলেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে আলোচনা চলছে। এর ম্যান্ডেট, ভূমিকা ও নিয়ম চূড়ান্ত হয়নি। তিনি বলেন, বাহিনীর প্রধান উদ্দেশ্য হবে সীমান্তে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন রাখা।

এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের আগে আরব ও মুসলিম দেশগুলো স্বশাসনের বিষয়ে আরও স্পষ্ট ভাষা অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করে। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও প্রস্তাবটি উত্থাপিত হয়।

গাজায় শনিবার ভোরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন বেইত লাহিয়ায়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি পরিবার নিজেদের খামার দেখতে উত্তর গাজায় গেলে তাদের ওপর ড্রোন হামলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, রিপাবলিকানদের জয়

রাফাহ ক্রসিং একমুখী খুলে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ দেশের

আপডেট সময় : ০৬:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫