মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১০ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুগন্ধার ভয়াল ভাঙনে মানচিত্রে হারিয়ে যাওয়ার উপক্রম বাবুগঞ্জ বাজার

  • হালনাগাদ সময় : ০৩:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন সুগন্ধা নদীতে হঠাৎ দেখা দেওয়া তীব্র ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। গত শুক্রবার রাতের আকস্মিক ভাঙনে মাত্র কয়েক গজ এলাকার মধ্যে একটি পুরোনো মসজিদ, খেয়াঘাটের শৌচাগার, বসতভিটা ও বেশ কয়েকটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনের ফলে বর্তমানে তীব্র ঝুঁকির মুখে রয়েছে বাজারের বাকি অংশ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে কোনো দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। কেবল সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি। অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কম্পিউটার হঠাৎ হ্যাং হলে পাওয়ার বাটন নয়: জেনে নিন নিরাপদ রিস্টার্টের সহজ উপায়

29 October 2026

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুগন্ধার ভয়াল ভাঙনে মানচিত্রে হারিয়ে যাওয়ার উপক্রম বাবুগঞ্জ বাজার

হালনাগাদ সময় : ০৩:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬