ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার, ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে প্রশংসা পুতিনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক নগরী পুরোপুরি দখলের দাবি করে এটিকে দীর্ঘ অভিযানের পর একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। সোমবার রাতে ক্রেমলিন প্রকাশিত এক ভিডিওতে পুতিন বলেন, এ সাফল্য মস্কোর যুদ্ধের উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়া সোভিয়েত আমলের নাম ‘ক্রাসনোয়ারমেইস্ক’ ব্যবহার করে এ শহরকে উল্লেখ করে থাকে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে শহরটিতে তীব্র ইউক্রেনীয় প্রতিরোধের মুখে পড়ে রুশ বাহিনী। পোকরোভস্ক ছিল ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কৌশলগত লজিস্টিকস কেন্দ্র।

সামরিক পোশাকে কমান্ড সেন্টারে বসে পুতিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা সবাই জানি এর গুরুত্ব কতটা।

তিনি আরও বলেন, বিশেষ সামরিক অভিযানের শুরুতে যে লক্ষ্য স্থির করা হয়েছিল, এই দখল তার সমাধানের পথ উন্মুক্ত করবে।

শহরটি পতন হলে রুশ বাহিনীর ডনেস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত দুটি বড় শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কমুখী উত্তরের রুট শক্তিশালী হবে।

ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। সম্প্রতি তারা দাবি করেছিল, পোকরোভস্কের উত্তরে এখনও রুশ অগ্রযাত্রা ঠেকিয়ে রাখা হয়েছে। যুদ্ধের আগে এ শহরের জনসংখ্যা ছিল ৬০ হাজারের বেশি এবং এটি ইউক্রেনের একমাত্র রান্নার কয়লা খনির কাছে অবস্থিত।

রয়টার্সের পক্ষ থেকে এ দাবিগুলোর কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে উভয় পক্ষের মানচিত্রেই শহরটিতে রুশ চাপ দীর্ঘদিন ধরে স্পষ্ট ছিল।

রুশ বিশ্লেষকেরা মনে করেন, পোকরোভস্ক দখল আভদিভকার পর ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুশ অগ্রগতি। এতে আলোচনায় মস্কোর অবস্থান শক্তিশালী করবে। কারণ এটি ডনেস্ক অঞ্চলে রুশ অগ্রযাত্রার দৃশ্যমান প্রমাণ।
রুশ বাহিনীর দাবি, পশ্চিমের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলও আরও বেশি ঝুঁকির মুখে পড়বে।

রুশ সেনাদের সেন্টার গ্রুপের কমান্ডার ভ্যালেরি সোলদচুক পুতিনকে জানান, পোকরোভস্ক ও আশপাশের শহর মিরনোহ্রাদের এলাকায় এখনো ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ‘শুদ্ধি’ অভিযান চলছে। তার দাবি, সেখানে প্রায় দুই হাজার ইউক্রেনীয় সেনা আটকে রয়েছে।

সামরিক কমান্ডাররা পুতিনকে আরও জানান, রুশ বাহিনী পুরো ফ্রন্টলাইনে অগ্রসর হচ্ছে এবং খারকিভ অঞ্চলের ভোভচানস্ক শহরও দখল করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা ভোভচানস্ক দখলের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, পুরো ডনবাস দখল না হওয়া পর্যন্ত অগ্রযাত্রা অব্যাহত রাখাই রুশ বাহিনীর লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার, ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে প্রশংসা পুতিনের

আপডেট সময় : ০৫:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫