মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মুম্বাইয়ে বায়ুদূষণ ‘বিপজ্জনক’ সীমায়, কঠোর বিধিনিষেধ জারি

  • হালনাগাদ সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লির মতো মুম্বাইয়ের বাতাসও ‘বিষাক্ত’ তালিকায় যুক্ত হয়েছে। অবস্থা বেগতিক দেখে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) চতুর্থ ধাপের কঠোরতম বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মুম্বাইয়ের কয়েকটি এলাকায় বায়ুমান সূচক (একিউআই) ‘খুব খারাপ’ ও ‘মারাত্মক’ মাত্রা অতিক্রম করায় জিআরএপি–৪ কার্যকর করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে মাজগাঁও, দেউনার, মালাড, বোরিভালি ইস্ট, চাকলা-আন্ধেরি ইস্ট, নেভি নগর, পওই ও মুলুন্ড।

বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) এসব এলাকায় নির্মাণকাজ ও ধুলা ছড়ানোর মতো কার্যক্রম স্থগিত করে দিয়েছে। ৫০টিরও বেশি নির্মাণকাজকে স্টপ-ওয়ার্ক বা শাটডাউন নোটিস দেওয়া হয়েছে। ছোট শিল্প–প্রতিষ্ঠান, যেমন বেকারি ও মার্বেল কাটিং ইউনিটগুলোকে পরিচ্ছন্ন প্রযুক্তিতে রূপান্তরের আদেশ দেওয়া হয়েছে।

দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে, যাতে প্রকৌশলী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তাদের জন্য দেওয়া হয়েছে জিপিএস সজ্জিত বাহন। তারা বিভিন্ন এলাকায় দূষণকারী কার্যক্রম নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের একাধিক এলাকায় একিউআই ‘খুব খারাপ’ ও ‘মারাত্মক’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। বাসিন্দারা চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও গলা ব্যথার অভিযোগ করছেন—যা দিল্লির মানুষ কয়েক বছর ধরে অনুভব করে আসছেন।

একাধিক বলিউড তারকা শহরের বায়ুদূষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। কৌতুকশিল্পী ও অভিনেতা ভির দাস তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সুরের তালে কটাক্ষ করে বলেন, একিউআই, একিউআই, লেট মি ডাই!

অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা সোনি রাজদন জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অবহেলার কারণে আমাদের যেন মরতে না হয়।
গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা বরুণ গ্রোভার বলেন, বায়ুদূষণের প্রভাব যে বড় ইস্যু হয়ে উঠছে না তার কারণ হলো, এর প্রাণঘাতী প্রভাব দশ–বিশ বছর ধরে ধীরে ধীরে দেখা দেয়। অথচ এটি গড়ে আয়ু ১৫ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে।

এদিকে, মুম্বাই কংগ্রেস একটি ‘মুম্বাই ক্লিন এয়ার অ্যাকশন প্ল্যান’ প্রকাশ করেছে। এতে পরিচ্ছন্ন বাতাসকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, দূষণ-সৃষ্টিকারী কার্যক্রমের সার্বক্ষণিক নজরদারি, ১০ লাখ গাছ রোপণ, এবং যানবাহন, নির্মাণ ও শিল্পখাতে কঠোর দূষণ–নিয়ন্ত্রণ বিধি প্রস্তাব করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মুম্বাইয়ে বায়ুদূষণ ‘বিপজ্জনক’ সীমায়, কঠোর বিধিনিষেধ জারি

হালনাগাদ সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫