মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইসওয়াতিনির পতাকাবাহী জাহাজ জব্দ করলো ইরান

  • হালনাগাদ সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ ইসওয়াতিনির পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে ইরান। এতে ৩ লাখ ৫০ হাজার লিটার পাচার হওয়া জ্বালানি ছিল। রবিবার দেশটির আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর এক কমান্ডার বলেন, গ্যাসওয়েলের আকারে পাচার হওয়া জ্বালানি বহন করছিল জাহাজটি।

বিচারিক আদেশের পর জাহাজটিকে বুশেহরের উপকূলে নিয়ে আসা হয়েছে এবং এর কার্গো খালাস করা হবে। তিনি জানান, জাহাজের ১৩ জন নাবিক ভারতের নাগরিক এবং একজন পার্শ্ববর্তী একটি দেশের।

ভারী ভর্তুকি ও মুদ্রার দরপতনের কারণে ইরানে জ্বালানির দাম বিশ্বে সবচেয়ে কমের মধ্যে রয়েছে। এতে দেশটিতে স্থলপথে প্রতিবেশী দেশে এবং সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে জ্বালানি পাচার বেড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইসওয়াতিনির পতাকাবাহী জাহাজ জব্দ করলো ইরান

হালনাগাদ সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫