কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় নৌবাহিনীর পক্ষ থেকে একটি খুদেবার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে এক বাড়িতে অস্ত্রের মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি তাজা পিস্তল বুলেট, একটি দেশীয় শটগান এবং ৯টি দেশীয় অস্ত্রসহ ৫ রাউন্ড শটগান কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নৌবাহিনী আরও জানায়, উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















