ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মারমুখি হয়ে ওঠা প্রতিটি ব্যাটারকেই চেপে ধরতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। শুধু দাসুন শানাকাকে পারেনি। এই অলআউন্ডারের ব্যাট আজ জ্বলসে উঠেছিল বাংলাদেশের বোলারদের সামনে। ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটে ভর করেই বাংলাদেশকে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রথম রাউন্ডের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ব্যাট করতে নেমে শুরুতে বেশ মারমুখি ছিলে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।৫ ওভারে ৪৪ রান তুলে পেলেন তারা দু’জন। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম বেধড়ক মার খাচ্ছিলেন শুরু থেকে।

তবে, তৃতীয় বোলার হিসেবে বল করতে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। পাথুম নিশাঙ্কাকে সাইফ হাসানের বলে ক্যাচ দিতে বাধ্য করেন। ১৫ বলে ২২ রান করে আউট হন পাথুম।

পাথুম নিশাঙ্কা আউট হওয়ার পর কুশল মেন্ডিস এবং কামিল মিশারা জুটি গড়ার চেষ্টা করেন; কিন্তু দলীয় ৫৮ ও ৬৫ রানের মাথায় লঙ্কান ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন স্পিনার শেখ মেহেদী। ফিরিয়ে দেন কুশল মেন্ডিস ও কামিল মিশারাকে।

৫৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রানে ছক্কা মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। এরপর ৬৫ রানের মাথায় মেহেদীকে রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কামিল মিশারা।

কুশল পেরেরা ও দাসুন শানাকার জুটিটা গড়ে উঠতে গিয়েও পারলো না। ৩২ রানে জুটি গড়ার পর মোস্তাফিজুর রহমানের অফ কাটার ব্যাটের প্রান্ত ছুঁয়ে গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পেরেরা। ১৬ বলে ১৬ রান করে আউট হন তিনি। এরপর দাসুন শানাকা ও চারিথ আশালঙ্কার জুটি দাঁড়ায় ৫৭ রনের।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

আপডেট সময় : ০৩:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫