ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিবাসন বিষয়ক ফোরামে অংশ নেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার ভোরে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।

আগামী ৫ থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের ফোরামে অভিবাসন খাতের বৈশ্বিক অগ্রগতি এবং বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরা হবে। সফরকালে মন্ত্রী বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন। সফর শেষে আগামী ১১ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

যুক্তরাষ্ট্রে অভিবাসন বিষয়ক ফোরামে অংশ নেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ০২:২১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬