ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সিডনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেনীর মুখ উজ্জ্বল করেছেন ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’ বিষয়ে গবেষণার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ স্কলারশিপ লাভ করেছিলেন।

ফুলগাজীর ঘনিয়া মোড়া গ্রামের সন্তান ড. আনোয়ার বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম স্থান অর্জনকারী এই মেধাবী শিক্ষক এর আগে প্রধানমন্ত্রীর ফেলোশিপের আওতায় সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মাস্টার অব পাবলিক হেলথ ডিগ্রি সম্পন্ন করেন। তার এই অর্জনে স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার

আপডেট সময় : ১১:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬