ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন যে, বিগত সরকারের সময় গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে এসে সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে ‘গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া পুনরায় সচল হয়েছে। এই নতুন প্রেক্ষাপটে গণমাধ্যমের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অপতথ্য বা গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তথ্যের অবাধ সরবরাহ এখন আর বড় বাধা নয়, বরং সত্যকে আড়াল করার প্রবণতাই বড় সংকট। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্যের স্বাধীনতা মানে যা খুশি তা প্রচার করা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে ‘ক্লিন ইনফরমেশন’ বা পরিচ্ছন্ন তথ্য পরিবেশন করা অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬