সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যায়, বৃষ্টির দিনে স্ত্রীর মাথায় ছাতা ধরে পরম মমতায় তার হাত ধরে হাঁটছেন তারেক রহমান। এই দৃশ্যটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবিগুলো ঘিরে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে দাম্পত্য সম্পর্কের এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। নারীরা যেমন তাদের স্বামীদের কাছ থেকে এমন ভালোবাসা ও দায়িত্ববোধের প্রত্যাশা করছেন, তেমনি অনেক পুরুষ মজাচ্ছলে বলছেন, এই ছবিগুলো তাদের ঘরোয়া জীবনে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। প্রকাশ্যে ভালোবাসার প্রকাশকে অবজ্ঞার চোখে দেখার পুরনো ধ্যান-ধারণা ভেঙে এমন মানবিক ছবিগুলোতে ইতিবাচক সাড়া দিচ্ছেন নেটিজেনরা।
রিপোর্টারের নাম 

















