ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সরকারি বরাদ্দের টাকায় নির্বাচন নয়: এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক

নির্বাচনী ব্যয় মেটাতে সরকারি প্রকল্প টিআর বা কাবিখার অর্থ ব্যবহারের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। শনিবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং সরকারি অর্থ আত্মসাতের কোনো সুযোগ দেওয়া হবে না।

সভায় এমপি মমিনুল হক আরও বলেন, স্থানীয় সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হাটবাজার পরিচালনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো যাবে না। এছাড়া প্রান্তিক শ্রমিকদের সুবিধার্থে গম ও চাল সরাসরি তাদের হাতে পৌঁছানোর বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

সরকারি বরাদ্দের টাকায় নির্বাচন নয়: এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬