ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি ভিসা কার্যক্রম, কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে শুরুর আভাস

দীর্ঘ দেড় বছরের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সব ধরনের ভিসা পরিষেবা পুরোদমে চালু হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে সব শ্রেণির ভারতীয় নাগরিকদের জন্য ভিসা উন্মুক্ত করেছে। এর ধারাবাহিকতায় ভারতও তাদের ভিসা কেন্দ্রগুলো পুনরায় সচল করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বর্তমানে ভারতে অবস্থিত বাংলাদেশের সব ভিসা কেন্দ্র সচল রয়েছে এবং ঢাকাকে দ্রুত একই ধরনের পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে দিল্লি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২১ লাখ পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন, যা ২০২৪ সালে কমে ১৭ লাখ ৫০ হাজারে নেমে আসে। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা স্থবিরতা এলেও বর্তমানে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। গত দুই মাসে প্রায় ১৩ হাজারের বেশি ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভিসা প্রদান করা হয়েছে, যার মধ্যে পর্যটন, ব্যবসা ও চিকিৎসা সংক্রান্ত ভিসা উল্লেখযোগ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মুদ্রানীতি ঘোষণা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি বহাল, বেসরকারি ঋণে লাগাম

স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি ভিসা কার্যক্রম, কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে শুরুর আভাস

আপডেট সময় : ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬