জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান তারা। জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা শাখার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রহমতপুর এলাকা প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রিপোর্টারের নাম 

























