মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৭ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিল

  • হালনাগাদ সময় : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান তারা। জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা শাখার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রহমতপুর এলাকা প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অদিতি রাও হায়দারির জন্মদিনে সিদ্ধার্থ বললেন ‘আমি তোমার সবচেয়ে বড় ভক্ত’

29 October 2026

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ ৯ জন আটক: বিজিবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিল

হালনাগাদ সময় : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬